ব্রেক ফেল করে দুর্ঘটনার কবলে যাত্রীবাহী বাস, গুরুতর জখম পাঁচ - The News Lion

ব্রেক ফেল করে দুর্ঘটনার কবলে যাত্রীবাহী বাস, গুরুতর জখম পাঁচ




দি নিউজ লায়ন ;  বাস ব্রেক ফেল করায় দুর্ঘটনা। পর পর ধাক্কা মোটরভ্যান এবং স্কুটিতে। গুরুতর জখম পাঁচজন। শুক্রবার সকালে ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুরের দেউলপোতা ও দ্বারিবেড়িয়া মাইলপোস্টের মাঝে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, এদিন সকাল দশটা নাগাদ চন্দ্রকোনা থেকে হলদিয়া গামী একটি যাত্রীবাহী বাস দুর্ঘটনার কবলে পড়ে।নিয়ন্ত্রণ হারিয়ে পর পর ধাক্কা মারে একটি স্কুটি এবং মোটর ভ্যানে।


 এক মহিলাসহ ৫ জন গুরুতর জখম হয় দুর্ঘটনায়। বিকট শব্দে শুনে স্থানীয় বাসিন্দারা ছুটে আসেন। তারাই প্রাথমিকভাবে জখম ব্যক্তিদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। পরে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাগ্রস্ত বাসটিকে আটক করে।  তবে তার চালক এবং কন্ডাক্টর পলাতক। তাদের খোঁজে পুলিশ তল্লাশি চালাচ্ছে। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, অত্যন্ত দ্রুত গতিতে চলছিল বাসটি।


 কোনভাবে বাসের ব্রেক কাজ না করায় দুর্ঘটনা ঘটে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, এই রুটে অত্যন্ত দ্রুতগতিতে বাস মোটর ভ্যান সহ সমস্ত যানবাহন যাতায়াত করে। পুলিশ নজরদারি চালালেও যখন পুলিশের নজরদারি থাকেনা তখন ফের বেপরোয়া ভাবে গাড়ি চালায় চালকরা। যার ফলে প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটছে। জেলা পুলিশ সূত্রে জানা গিয়েছে, নিয়মিত নজরদারি চালায় পুলিশ। কিভাবে দুর্ঘটনা ঘটলো তা খতিয়ে দেখা হচ্ছে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.